ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সিরাজ‌দিখা‌নে ভেকু হামলা; অ‌বৈধ পুকুর খনন চরম সংক‌টে ফসলি জ‌মি

ads

মু‌ন্সিগঞ্জ জেলার সিরাজ‌দিখান থানার কৃ‌ষি নির্ভর কৃষ্ণনগর সিংগাডাক এলাকার শত শত আবা‌দি জ‌মিতে অ‌বৈধ পুকুর কে‌টে কৃ‌ত্রিম খাল খনন ক‌রে চ‌লে‌ছে এক‌টি স্থানীয় প্রভাবশালী ভূ‌মিদস‌্যু চক্র। শেখর নগর ইউ‌পির হ‌্যা‌ট্রিক মেম্বার আসলাম ওর‌ফে লিও মেম্বার ঐ চ‌ক্রের হোতা ব‌লে জানা যায়। স্থানীয় জনগণ ও ভূক্ত‌ভো‌গি কৃষক সম্প্রদায় লিও মেম্বার ও তার পোষ‌্য সন্ডাগুন্ডা বা‌হিনীর ভ‌য়ে সর্বদা ভীত সন্ত্রস্ত তারা নির‌বে কাঁদে সন্ত্রাসী রক্তচক্ষুর ভ‌য়ে ‌অসহায় কৃষকগণ কোথাও মুখ খোলার সাহস ক‌রেনা।  


ক্ষ‌তিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী জানায়, মুন্সীগঞ্জের সিরাজদিখানে শেখরনগর ইউনিয়নে নিয়ম নীতির  তোয়াক্কা না করে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোচ্ছপ চলছে। এতে উর্বর কৃষি জমি ব্যাপক হারে কমে জাতীয় ফসল উৎপাদনে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে এ অঞ্চলের কৃষক। অনেকটা জোর জুলুম ও প্রভাব খাটিয়ে অবা‌ধে কেটে নেয়া হচ্ছে ফসলি জমির মাটি। ফলে কমছে ফসল উৎপাদন  আর বেকার হচ্ছে কৃষক। পরিবেশও পড়ছে হুমকির মুখে। উপজেলার শেখরনগর ইউনিয়নের কৃষ্ণনগর ও সিঙ্গারডাক মৌজার এ পর্যন্ত শতশত বিঘা ফসলি জমির মাটি কেটে মাটি ড্রাম ট্রাক ও মাহেন্দ্র যোগে পাচার হ‌চ্ছে দূরদূরা‌ন্তে। প্রতি গাড়ী ২২শত থেকে ২৫শত  টাকা হারে ইটের ভাটাসহ বিভিন্ন বাসাবাড়ীতে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এ মা‌টি খাদক চক্রটি। এখনও চলছে  মাটি কাটার হিড়িক। ফলে ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও উৎপাদন ক্ষমতা। 


এ অঞ্চলে প্রচুর ফসলী জমি রয়েছে। প্রতি বছর  ধান, সরিষা সহ প্রচুর  ফসলও ফলে।  এ থেকে কৃষকের আয় রোজগারও ছিল  অনেক ভাল। কিন্তু গত কয়েক বছর যাবৎ শেখর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিন বারের হ্যাট্রিক ইউপি সদস্য আসলাম হোসেন লিও, চঞ্চল, রফিক ও গোপাল বাহিনী নামে একটি প্রভাবশালী চক্র কৃষকদের বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শনসহ  বিভিন্ন লোভ-লালসা দেখিয়ে সামান্য মাটির কথা বলে জমিতে মাটি কাটতে শুরু করে। কিন্তু একবার জমিতে মাটি কাটা শুরু করতে পারলেই তাদের আর ঠেকায় কে! পুরো জমিটি তাদের দখলে চলে যায়। তারা মাটি কাটার মেশিন (ভেকু) বসিয়ে পুরো জমি ১২ থেকে ১৫ ফুট গভীরভাবে কেটে নিচ্ছে, তাতে পার্শ্ববর্তী জমির মাটিও কয়েক ঘন্টার মধ্যে ধ্ব‌সে পড়তে শুরু করে। তখন পার্শ্ববর্তী জমি নষ্ট হয়ে যাওয়ায় ওই জমির মালিকও তখন তার জমি ওই ভুমি দস্যুদের কাছে চাপে পড়ে নামমাত্র মূল্যে জমিটির মাটি বিক্রি করতে বাঁধ্য হন। এ বছরসহ গত কয়েক বছরে এভাবে মাটি কাটায় ওই এলাকার শত শত বিঘা জমি এখন খালে  পরিণত হয়েছে। ভূমি দস্যু এই চক্রটি এতই প্রভাবশালী যে, তাদের ভয়ে কোন জমির মালিক কিছু বলতে সাহস পায় না। অথচ আইনে ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী এসব অপরাধীর শাস্তি হচ্ছে অনধিক দুই বছরের কারাদন্ড বা দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হতেপারে।


এ বিষ‌য়ে শেখরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের  ইউপি সদস্য আসলাম হোসেন লিওর কাছে জানতে চাইলে তিনি রাগান্বিত সুরে বলেন, এসব জ‌মি‌তে কোন ফসল ফ‌লেনা তাই মা‌টি কা‌টি বি‌ক্রি ক‌রি। আমার এলাকার জ‌মির মাটি আমি কাটবো কাকে জানিয়ে কাটবো। আ‌মি ৩ বা‌রের মেম্বার। আমার ভোট চাই‌তে হয়না। এলাকা আমার আমি কাউকে ‌কোন‌কিছু জানানোর প্রয়োজন মনে  করি না।


শেখরনগর  ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের  বলেন, নিজের জমি নিজে কাটলে আমাদের কিছু করার নেই। তবে ওখানে কমার্শিয়াল কিছু হ‌লে কেউ মাটির ব্যবসা করলে সে বিষয়ে আপনারা লেখেন তাতে ভাল হয়। ইতিপূর্বে আমি সরেজমিনে গিয়েছিলাম। ড্রামট্রা‌কের চা‌পে রাস্তার বেহালদশা এবং সেখানে ড্রাম ট্রাক বন্ধ করার জন্য পুলিশ পাঠিয়েছিলাম। আপনারা লে‌খেন আমরা এই অ‌বৈধ কাজ বন্ধ করার ব‌্যবস্থা নিব।


এবিষয়ে শেখরনগর ইউনিয়নের সহকারী তহশিলদার শারফিন ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার উপজেলার অফিসারদের সাথে কথা বলে আগামীকাল ব্যবস্থা নিচ্ছি।


উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহম্মেদ সাজ্জাদ কবির বলেন, আমি মু‌ন্সিগঞ্জ সদ‌রে নির্বাচনী ডিউটিতে রয়েছি। আগামীকাল লোক পাঠিয়ে আইনগত ব্যবস্থা নিব।


এলাকাবাসীসহ গণ‌্যমান‌্য ব‌্যক্তি‌দের দাবী এই সরব ভূ‌মি ঘাতক‌দের বিরু‌দ্ধে সং‌শ্লিষ্ট কতৃপক্ষ যে‌নো আশু পদ‌ক্ষেপ গ্রহণ ক‌রেন।

ads
ads
ads

Our Facebook Page